, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শাকপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আন্তঃহাউজ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত: শিরোপা জিতল আলিম ফাজিল একাদশ

Oplus_16908288

অত্যন্ত আনন্দঘন ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃহাউজ ফুটবল লীগ-২০২৬’-এর ফাইনাল ম্যাচ। রোবাবার (২৩ আগস্ট ২০২৬) দুপুর ২:৩০ মিনিটে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে এই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয় আলিম-ফাজিল একাদশ ও দাখিল দশম শ্রেণি। মাঠজুড়ে দুপক্ষের সমর্থকদের তুমুল করতালি ও উল্লাসের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দাখিল দশম শ্রেণিকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে আলিম-ফাজিল একাদশ।

​খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দুর্দান্ত ফুটবল উপহার দেয়। তবে ম্যাচের সিদ্ধান্তসূচক গোলটি করে বিজয়ের হাসি হাসে আলিম-ফাজিল একাদশ। রানার্স-আপ শিরোপাতেই সন্তুষ্ট থাকতে হয় দাখিল দশম শ্রেণিকে। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি হস্তান্তর করা হয়।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

শাকপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আন্তঃহাউজ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত: শিরোপা জিতল আলিম ফাজিল একাদশ

প্রকাশের সময় : ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬