, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বহুল আলোচিত মনির ডাকাত ওরফে মইন্যা ডাকাত এবং তাঁর ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। মনির ডাকাতের বিরুদ্ধে ২৭টি মামলা, চারটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা ও পাঁচ বছরের সাজা পরোয়ানা রয়েছে। তাঁর ছেলের বিরুদ্ধেও রয়েছে পাঁচটি মাদক মামলা।

রোববার (১ নভেম্বর) বরুড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করে বরুড়া থানা পুলিশ।

গ্রেপ্তার মনির ডাকাত ওরফে মইন্যা ডাকাত উপজেলার ভঙ্গুয়া গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। তাঁর ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মনির ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি জিআর গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি পাঁচ বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানাও রয়েছে। অন্যদিকে তাঁর ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।

বরুড়া থানার এএসআই হাতেম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে স্থানীয় জনগণের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রকাশের সময় : ২২ ঘন্টা আগে