, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৪২ পড়া হয়েছে

Oplus_16908288

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।​ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এবং বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের উদ্দিন (মেধাদ উদ্দিন)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপু ও গ্রিন টেলিভিশনের নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ ও সাবেক সভাপতি মো. আবুল হাসেমসহ বরুড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন গণমাধ্যমকর্মী। আয়োজকরা জানান, আধুনিক সাংবাদিকতার ধারা বজায় রাখতে এবং সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের দক্ষ করে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর সমাপনী দিনে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও এর নৈতিকতা বিষয়ে বিশেষ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করবেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মশালা চলবে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬