, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বড় কৈয়নী এলাকার বড় জলায় ফসলি জমিতে ড্রেজার মেশিন দিয়ে গভীরভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় মাটি কাটা বন্ধ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় কৈয়নী এলাকার কৃষিজমিতে ড্রেজার মেশিন ব্যবহার করে অতিরিক্ত গভীরভাবে মাটি খনন করা হচ্ছে। এর ফলে আশপাশের জমির মাটি ধসে পড়া, জমিতে গভীর গর্ত সৃষ্টি হওয়া এবং কৃষিজমির স্বাভাবিক অবস্থা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়ভাবে মাটি কাটা বন্ধের অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট জমির পাশাপাশি আশপাশের অন্যান্য কৃষকের জমিও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ২৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এভাবে মাটি কাটার কার্যক্রম অব্যাহত থাকলে কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এতে কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় বিষয়টি সরেজমিনে তদন্ত করে মাটি কাটার কার্যক্রম বন্ধ এবং কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশের সময় : ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬