, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৪ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় মরহুম এ কে এম আবু তাহেরের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সহ-সভাপতি ও বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, উপজেলা যুবদলের সহ-সভাপতি সেলিম মিয়াজি ও সাংগঠনিক সম্পাদক ফারভেজ।

এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল এবং বরুড়া উপজেলা ক্রীড়া কমিটির সদস্য ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন।

সভায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, কুমিল্লা জেলার ১৮টি উপজেলা ও কুমিল্লা মহানগরের দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী *২৬ সেপ্টেম্বর ২০২৬  টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সার্বিক সহযোগিতায় এ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬