, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

:

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুই দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৪-২ গোলে ব্যবধানে জয় নিশ্চিত হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাখাওয়াত হোসেন শাক্কু।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আজকের ফাইনাল খেলায় তোমরা অত্যন্ত সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়েছ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, তোমরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি নেতা বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। খেলা শেষে শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণের পাশাপাশি জার্সি, ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬