, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়ের আন্তঃফুটবল ফাইনালে ট্রাইবেকারে সোহরাওয়ার্দী হাউজের জয়

Oplus_16908288

কুমিল্লার বরুড়ায় সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৭ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​উদ্দীপনাপূর্ণ এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভাসানী হাউজ ও সোহরাওয়ার্দী হাউজ। নির্ধারিত সময় শেষে উভয় দলই কোনো গোল করতে না পারায় ম্যাচটি অমিমাংসিত থাকে। পরবর্তীতে ট্রাইবেকারে ২-১ ব্যবধানে ভাসানী হাউজকে পরাজিত করে জয়ের হাসি হাসে সোহরাওয়ার্দী হাউজ। এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে চলতি মৌসুমের শিরোপা নিজেদের নামে করে নেয় তারা।

​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি হস্তান্তর করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকেরা মাঠের চারপাশে উপস্থিত থেকে খেলোয়াড়দের করতালি দিয়ে উৎসাহিত করেন।

​বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহপাঠ্যক্রমিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়ের আন্তঃফুটবল ফাইনালে ট্রাইবেকারে সোহরাওয়ার্দী হাউজের জয়

প্রকাশের সময় : ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬