, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​চবি বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক মিরাজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের (২০২১-২০২২ সেশন) শিক্ষার্থী সাকিব মজুমদার সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০২১-২০২২ সেশন) শিক্ষার্থী মো: মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সমাজতত্ত্ব বিভাগের (২০২১-২০২২ সেশন) মো: বাসির হোসেন (সিনিয়র সহ-সভাপতি) এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (২০২২-২০ ২০২৩ সেশন) মো: সাদিদ হোসেন (সাংগঠনিক সম্পাদক)। এছাড়া ছাত্র উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আবু হোঝাইফা সায়েম, বোরহান উদ্দীন, রাহাত খন্দকার, তানভির, নূর শরীফ ও মাহদী হাসান।

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রভোস্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমান উল্লাহর উপস্থিতিতে সমিতির সদ্যবিদায়ী (২০২৪-২০২৫) সভাপতি মো: শাহপরান নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

​দায়িত্ব গ্রহণের পর সভাপতি সাকিব মজুমদার বলেন, “আমরা বরুড়া উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করে যাব। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে আমাদের সমিতি সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।”

​সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম বলেন, “আমরা আগামী এক বছরে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজন করার পরিকল্পনা করেছি। একইসঙ্গে বরুড়ার কৃতি সন্তানদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

​উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়ন, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সমিতিটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

​চবি বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক মিরাজ

প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬