, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে ১৬শ ফলজ গাছের চারা বিতরণ

কুমিল্লার বরুড়ার দিগলগাঁও গ্রামে শিক্ষার্থীদের মাঝে ১,৬০০টি ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দিগলগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সুমন আহমেদের নিজস্ব উদ্যোগে এ পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।

​বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন এবং বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইলিয়াস আহমেদ।

​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজক মো. সুমন আহমেদ জানান, শিক্ষার্থীদের সবুজ পৃথিবীর প্রতি ভালোবাসা তৈরি করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্বুদ্ধ করতেই তার এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা তুলে দেওয়া হয়।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে ১৬শ ফলজ গাছের চারা বিতরণ

প্রকাশের সময় : ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬