, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় ধনিশ্বর মুন্সি ফুটবল ক্লাবের টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন ধনিশ্বর জুনিয়র ফুটবল একাদশ

কুমিল্লার বরুড়া উপজেলার ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ধনিশ্বর মুন্সি ফুটবল ক্লাব’ আয়োজিত ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

​টুর্নামেন্টের ফাইনালে গোবিন্দপুর ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধনিশ্বর জুনিয়র ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে জয়সূচক গোলটি করে বিজয়ী দলের খেলোয়াড়রা ট্রফি নিশ্চিত করেন।

​উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গালিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও গালিমপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন মানিক। খেলায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড ধনিশ্বর-গালিমপুর ইউনিয়নের মেম্বার জনাব মোঃ ফয়েজ উল্লাহ। টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জুয়েল হোসেন এবং মোঃ আরাফাত মুন্সি।

​খেলা শেষে প্রধান অতিথি তোফাজ্জল হোসেন মানিক বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। যুবসমাজকে সুস্বাস্থ্যের অধিকারী করতে ও সঠিক পথে রাখতে নিয়মিত এমন খেলার আয়োজন অব্যাহত রাখতে হবে।” স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় ধনিশ্বর মুন্সি ফুটবল ক্লাবের টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন ধনিশ্বর জুনিয়র ফুটবল একাদশ

প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬