, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় শিশু শাহেদ হত্যার ৬ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই মামলার

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে শিশু মোহাম্মদ শাহেদ আহাম্মদের রহস্যজনক মৃত্যুর ছয় মাস পেরিয়ে গেলেও ঘটনার মূল রহস্য এখনো উদঘাটিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনে এটিকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হলেও, এখন পর্যন্ত মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর আড্ডা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় শিশু শাহেদ। নিখোঁজের দুদিন পর, ২২ ডিসেম্বর স্থানীয় একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে সাধারণ দুর্ঘটনা মনে করা হলেও, পরবর্তীতে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন আসার পর জানা যায় যে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ মেলার পর দীর্ঘ সময় পার হলেও মামলার কূল কিনারা না হওয়ায় আশঙ্কার মধ্যে রয়েছে নিহতের পরিবার। আর্থিক ও সামাজিকভাবে অসচ্ছল এই পরিবারটি বর্তমানে চরম মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় এক ধরনের বিষাদময় পরিবেশ বিরাজ করছে। নিহত শাহেদের পিতা রিপন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের স্মৃতিচারণ করে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছেন।

ঘটনার পর থেকে আড্ডা গ্রামের সর্বস্তরের জনগণ এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবারটি সরকারের উচ্চপর্যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, কোনো প্রকার আবেগ বা ভুল তথ্যের ভিত্তিতে যেন কোনো নিরীহ মানুষকে এই মামলায় জড়ানো না হয়। একটি পেশাদার ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচন হবে এবং কোনো ভালো মানুষ যাতে হয়রানির শিকার না হয়, প্রশাসন তা কঠোরভাবে নিশ্চিত করবে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় শিশু শাহেদ হত্যার ৬ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই মামলার

প্রকাশের সময় : ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬