, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় পানিতে ডুবে যমজ বোনের মর্মান্তিক মৃত্যু

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী দুই যমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার শাকপুর ইউনিয়নের কাঁচিয়াপুকুরিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই শিশু হলো কাঁচিয়াপুকুরিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের যমজ কন্যাসন্তান জুনাইরা ও তাসলিম।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অলক্ষ্যে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

​পরবর্তীতে স্বজনরা দ্রুত তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

​একই সাথে যমজ দুই শিশুর এমন অবুঝ ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো কাঁচিয়াপুকুরিয়া গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় পানিতে ডুবে যমজ বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬