, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অপরাধ দমনে বরুড়া থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন

​

মাদক, কিশোর অপরাধ ও নানা সামাজিক বিশৃঙ্খলা থেকে এলাকাকে মুক্ত রাখতে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে কুমিল্লা জেলার বরুড়া থানায় স্থাপন করা হয়েছে একটি বিশেষ ‘অভিযোগ বক্স’। সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এই উদ্যোগ নিয়েছে বরুড়া থানা পুলিশ।

​থানা সূত্রে জানানো হয়, বরুড়ার যেকোনো এলাকায় মাদকসেবী ও মাদক কারবারি, কিশোর অপরাধী চক্র, ইভটিজিং, চুরি, ছিনতাই কিংবা সামাজিকভাবে অশান্তি সৃষ্টি করে—এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষ এই বক্সে তাদের অভিযোগ ও নির্ভরযোগ্য তথ্য জমা দিতে পারবেন।

​এই উদ্যোগ প্রসঙ্গে বরুড়া থানার পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে জনগণের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ মানুষ যেন নির্ভয়ে তথ্য দিতে পারেন, সে উদ্দেশ্যেই এই ব্যবস্থা।

​তবে তথ্য দেয়ার ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন উল্লেখ করে, তথ্যের সঠিকতা নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, হয়রানিমূলক বা যাচাই-বাছাই ছাড়া ভুল তথ্য প্রদান থেকে সবাইকে বিরত থাকতে হবে। নাগরিকদের সরবরাহ করা বস্তুনিষ্ঠ ও সত্য তথ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।

​অপরাধকে প্রশ্রয় না দিয়ে সঠিক তথ্য সরবরাহ করে বরুড়াকে একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে থানার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

অপরাধ দমনে বরুড়া থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন

প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬