, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে ইমরান হোসেন (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ওই গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের রবিউল্লাহর ছেলে। তাঁর স্ত্রী ও দুই বছরের এক পুত্রসন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতেও ইমরান পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেন। পরে রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সাথে সে আত্মহত্যা করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বুধবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা রবিউল্লাহ বলেন, আমার ছেলে খুব ভালো ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছে। পরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না।

স্থানীয়দের ভাষ্য, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্তিতে ভুগছিলেন। তাদের ধারণা, মাদকাসক্তির পাশাপাশি ব্যক্তিগত দেনা-পাওনা ও নানা দুশ্চিন্তাও তার জীবনে চাপ তৈরি করে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

একজন স্ত্রী ও ছোট সন্তান রেখে ইমরানের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে মাদকাসক্তি ও তরুণদের মানসিক ও সামাজিক সংকট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩০ মিনিট আগে