
কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের আটেহরা (দক্ষিণ বাড়ি) এলাকার বাসিন্দা মৃত কালিহাজীর মেয়ে বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম (৫০) গত দুই দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি কথা বলতে পারেন না। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল লাল-খয়েরি রঙের পোশাক। পরিবারের স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত বাকপ্রতিবন্ধী নারীর সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে মানবিক খাতিরে নিচে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।
যোগাযোগের ঠিকানা/নম্বর:📱 01827687112

নিজস্ব প্রতিবেদক 
























