, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় ১৬ বছর বয়সী কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৭৬ পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার মধ্যমবাজার এলাকা থেকে মোঃ শাহীন বিন জালাল (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার ডাকনাম নিরব। গত বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে সে বাজারের একটি দোকান থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শাহীন বরুড়া পৌরসভার বাগমারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শাহজালাল এবং মায়ের নাম সুমি আক্তার। সে বরুড়া বাজারে ন্যাশনাল ব্যাংকের সামনে একটি চুনের দোকানে কাজ করত।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে বরুড়া মধ্যমবাজারের দোকান থেকে বরুড়া জামে মসজিদের দিকে যাওয়ার কথা বলে বের হয় শাহীন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের গেঞ্জি ছিল।

কোনো হৃদয়বান ব্যক্তি কিশোরটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৭০৪-৪৩৪৮৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় ১৬ বছর বয়সী কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশের সময় : ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬