, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় সাংবাদিক আমিনুল ইসলামের বাড়িতে চুরির অভিযোগ

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভৈশখলা ভূঁইয়া বাড়িতে সাংবাদিক আমিনুল ইসলামের গ্রামের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

সাংবাদিক আমিনুল ইসলাম জানান, তাঁর মা ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বরুড়া শহরে আসেন। চিকিৎসকের কাছে দেখানোসহ প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে ফিরে তিনি ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘরে থাকা বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ প্রায় ৭ হাজার টাকা, কানের দুল, তিনটি গলার চেইন, তিনটি ফ্যান, লাইট, গ্যাস সিলিন্ডার, পানির মোটর, আয়রন এবং তৈল-খাবারসহ ঘরের বিভিন্ন সামগ্রী।

সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, দিনের বেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় সাংবাদিক আমিনুল ইসলামের বাড়িতে চুরির অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬