, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় আলো ইলেকট্রনিক্সে ভয়াবহ চুরি, ক্যাবল ও নগদ টাকা লুট

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৮ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার পশ্চিম বাজার পাট বাজার সংলগ্ন উপজেলা মার্কেটের ‘আলো ইলেকট্রনিক্স’ দোকানে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

​দোকানের মালিক মাসুদ জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরচক্র দোকান থেকে বিপুল পরিমাণ মূল্যবান ইলেকট্রিক ক্যাবল, মোবাইল ফোন এবং লকারে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়।

​মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পাহারাদার জানান, রাত তিনটার দিকে তিনি দোকানের ভেতর লকারের তালা ভাঙার শব্দ শুনতে পান। কিন্তু তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তিনি দ্রুত পশ্চিম বাজার থেকে হেঁটে পূর্ব বাজারে গিয়ে অপর পাহারাদারকে বিষয়টি জানান। অন্য পাহারাদারকে সাথে নিয়ে পুনরায় ঘটনাস্থলে ফিরতে তার প্রায় ১২ থেকে ১৫ মিনিট সময় লেগে যায়। তবে ততক্ষণে চোরচক্র মালামাল লুট করে সটকে পড়ে।

​এ ঘটনায় দোকান মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। নৈশপ্রহরা জোরদার করা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাজার কমিটি।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় আলো ইলেকট্রনিক্সে ভয়াবহ চুরি, ক্যাবল ও নগদ টাকা লুট

প্রকাশের সময় : ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬