
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের সন্তান এক সঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধু মাহী ও তাওহীদ মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত মাহী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে ও তাওহীদ মুন্সী বাড়ির মনির হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, কক্সবাজার ঘুরতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়া এলাকায় তাদের মোটরসাইকেলে ট্রাকচাপায় দেয়। পরে ঘটনাস্থলের লোকজনরা তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুই জনের মৃত ঘোষণা করেন।
তারা আরো জানান, নিহত মাহী ও তাওহীদ ছোটকাল থেকে একসঙ্গে বড় হয়েছে। দুই বন্ধুর একসঙ্গে এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদেরকে লাশ ময়নাতদন্তের শেষে নিজ গ্ৰাম সাহারপাড় এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া 





















