
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর পূর্বপাড়ার আবু তাহেরের ছেলে সজীব হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৩ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২টায় কুমিল্লা পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বরুড়ার চেয়ারম্যানপুল এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন সজীব। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।
সজীবের অকাল মৃত্যুতে শাকপুর পূর্বপাড়াসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

বরুড়া প্রতিনিধি 























