, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় চতুর্থবারের মতো ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে মানবিক সহায়তা নেটওয়ার্ক টিম

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১১৫ পড়া হয়েছে

Oplus_16908288

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চতুর্থবারের মতো এক মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে মানবিক সহায়তা নেটওয়ার্ক টিম।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) বিকেলে হরিপুর পশ্চিম পাড়ার বাসিন্দা মাসুদের ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, মাসুদের স্ত্রী দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার দরিদ্র স্বামীর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে মানবিক সহায়তা নেটওয়ার্ক টিমের তরুণ সদস্যরা। তারা দেশ-বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে আজ আনুষ্ঠানিকভাবে মাসুদের হাতে সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক যুবায়ের, সমাজসেবক ময়নাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবিক সহায়তা নেটওয়ার্ক টিম সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য।”

এলাকাবাসী এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় চতুর্থবারের মতো ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে মানবিক সহায়তা নেটওয়ার্ক টিম

প্রকাশের সময় : ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬