
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পয়ালগচ্ছ গ্রামে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা এবং একটি সুস্থ, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাভিত্তিক একটি শক্তিশালী ‘মাদক বিরোধী সংগঠন’ ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পয়ালগচ্ছ গ্রামের বিভিন্ন পাড়ার যুব সমাজ ও প্রবীণদের সমন্বয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
সামাজিক এই মহৎ উদ্যোগে প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী।
সংগঠনটিকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার জন্য গ্রামের প্রতিটি অংশ বা পাড়া (পূর্বপাড়া, মধ্যমপাড়া, উত্তরপাড়া ও দক্ষিণপাড়া) থেকে সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি সাজানো হয়েছে।
গ্রামের প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, যারা সংগঠনের মূল দিকনির্দেশক হিসেবে কাজ করবেন। এতে প্রধান উপদেষ্টা আইয়ুব আলী (সাবেক চেয়ারম্যান), উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ হলেন তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, আব্দুল কাদির, সেলিম সর্দার, মোঃ দিদার, সফিকুর রহমান, কামরুজ্জামান বিপ্লব, মাওলানা জসিম, মোঃ আমিন, ফরিদ আহম্মেদ বাবুল, জসিম উদ্দিন, মোঃ বাঁচ্ছু, মোঃ খোকন এবং গাজী এরফান।
সংগঠনের কার্যক্রম গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং তদারকি জোরদার করতে চার পাড়া থেকে নিবেদিতপ্রাণ সদস্যদের যুক্ত করা হয়েছে।
পূর্বপাড়া মোঃ জামাল হোসেন (স্যার), সোহেল মাহমুদ রানা, মোঃ সফিউল্লা, মোঃ রুবেল, মোঃ রায়হান, ময়নাল হোসেন, মোঃ জাহিদ, মোঃ নাঈম, মোঃ সানি, মোঃ ওহিদুল এবং মোঃ সাঈদ।
মধ্যমপাড়া মোঃ হান্নান, মোঃ সিয়াম, মোঃ জুয়েল, মোঃ জোয়া, আবু হামজা হৃদয়, মোঃ মিলন, জোবায়ের হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ শাহজাহান এবং মোঃ ওহিদ।
উত্তরপাড়া মোঃ ফয়সাল, মোঃ তুষার, মোঃ রিয়াদ, মোঃ খলিল, চারু মিয়া, মোঃ কাশেম, মোঃ জাকির, মোঃ রুবেল এবং মোঃ শাহিন।
দক্ষিণপাড়া গাজী ইসমাইল, ফারুক হোসেন, সুমন স্যার, ডা: খাইরুল ইসলাম সজিব, মেহেদী হাসান সজিব, ওয়াসিম আকরাম, মোঃ খোকা, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান জনি, মোঃ রাব্বি, ইকরা হোসেন, মনির হোসেন, মোঃ জাহিদুল এবং মেহেদী হাসান অভি।

নবগঠিত এই মাদক বিরোধী সংগঠনের সদস্যরা জানান, এলাকায় যেকোনো মূল্যে মাদক কেনাবেচা এবং সেবন বন্ধ করা হবে। যুব সমাজকে মাদকের মরণনেশা থেকে দূরে রাখতে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কাজের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া, মাদক কারবারিদের ব্যাপারে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি এলাকায় সচেতনতামূলক সভা ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পয়ালগচ্ছ গ্রামকে মাদকমুক্ত করতে এই কমিটি একটি সময়োপযোগী পদক্ষেপ। যুব সমাজ ও মুরব্বিদের এই যৌথ প্রয়াস পুরো ইউনিয়নের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

মোঃ সবুজ হোসেন 


















