, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় শুরু হলো ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল টুর্নামেন্ট

কুমিল্লার বরুড়ায় অত্যন্ত উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সুচনা ঘটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিনের সঞ্চালনা ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি হাজী জুনাব আলী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ ফারুকুল ইসলাম, সভাপতি, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মোঃ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক, কুমিল্লা আঞ্চলিক স্কাউট। মোঃ জাকির হোসেন, প্রাক্তন কাউন্সিলর ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য। মাসুম ভুঁইয়া মাসুদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য। ডাঃ আবদুল মতিন, বিদ্যালয়ের প্রাক্তন সদস্য। মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন সদস্য।  আমান উল্ল্যাহ আমান, বিদ্যালয়ের প্রাক্তন সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশ সাধনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ের উদীয়মান ও মেধাবী ফুটবলারদের জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় শুরু হলো ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬