
কুমিল্লার বরুড়ায় অত্যন্ত উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সুচনা ঘটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিনের সঞ্চালনা ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি হাজী জুনাব আলী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ ফারুকুল ইসলাম, সভাপতি, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মোঃ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক, কুমিল্লা আঞ্চলিক স্কাউট। মোঃ জাকির হোসেন, প্রাক্তন কাউন্সিলর ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য। মাসুম ভুঁইয়া মাসুদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য। ডাঃ আবদুল মতিন, বিদ্যালয়ের প্রাক্তন সদস্য। মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন সদস্য। আমান উল্ল্যাহ আমান, বিদ্যালয়ের প্রাক্তন সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশ সাধনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ের উদীয়মান ও মেধাবী ফুটবলারদের জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বরুড়া প্রতিনিধি 

























