
কুমিল্লার বরুড়া উপজেলার ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ধনিশ্বর মুন্সি ফুটবল ক্লাব’ আয়োজিত ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে গোবিন্দপুর ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধনিশ্বর জুনিয়র ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে জয়সূচক গোলটি করে বিজয়ী দলের খেলোয়াড়রা ট্রফি নিশ্চিত করেন।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গালিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও গালিমপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন মানিক। খেলায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড ধনিশ্বর-গালিমপুর ইউনিয়নের মেম্বার জনাব মোঃ ফয়েজ উল্লাহ। টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জুয়েল হোসেন এবং মোঃ আরাফাত মুন্সি।
খেলা শেষে প্রধান অতিথি তোফাজ্জল হোসেন মানিক বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। যুবসমাজকে সুস্বাস্থ্যের অধিকারী করতে ও সঠিক পথে রাখতে নিয়মিত এমন খেলার আয়োজন অব্যাহত রাখতে হবে।” স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।

নিজস্ব প্রতিবেদক 

























