, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়া-লালমাই সড়কে ডাকাতি, এনজিও কর্মী দম্পতির সর্বস্ব লুট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ১৬৯৩ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া-লালমাই সড়কে গভীর রাতে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক এনজিও কর্মী ও তার স্ত্রী। এ ঘটনায় রাতে সড়কের নিরাপত্তা ও পুলিশের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম বরুড়া উপজেলার অর্জুনতলায় অবস্থিত সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ) -তে লোন অফিসার হিসেবে কর্মরত। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা, চাকরিসূত্রে বরুড়ায় থাকেন।

বরুড়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট শুক্রবার আত্মীয় মারা যাওয়ায় স্ত্রীকে নিয়ে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে যান আমিনুল। সেখান থেকে ৯ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কর্মস্থল বরুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৌঁছাতে রাত হয়ে যায়। পরে ১০ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে তিনি পদুয়ার বাজার নুরজাহান হোটেলের সামনে থেকে একটি সিএনজি রিজার্ভ করেন। সিএনজি নং- কুমিল্লা-খ-১২-৩৮৯৮।

সিএনজিটি রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের চন্ডিমুড়া রাস্তার উপর পৌঁছালে পেছন থেকে আরেকটি সিএনজিতে আসা ৪/৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের সিএনজির গতিরোধ করে।

এ সময় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে – একটি Realme মোবাইল ফোন, মূল্য আনুমানিক ৩৩,০০০ টাকা। একটি Redmi Note 10 মোবাইল ফোন, মূল্য আনুমানিক ২১,০০০ টাকা। একটি বাটন Titanic মোবাইল ফোন, মূল্য আনুমানিক ১,০০০ টাকা। নগদ ৩,০০০ টাকা। ভুক্তভোগীর স্ত্রীর গলায় থাকা ৩ আনা ওজনের স্বর্ণের চেইন, মূল্য আনুমানিক ২৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীরা সিএনজি নিয়ে ডাকাতদের ধাওয়া করেও তাদের কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে বরুড়া থানার ওসি তদন্ত সঞ্জয় সরকার বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়া-লালমাই সড়কে ডাকাতি, এনজিও কর্মী দম্পতির সর্বস্ব লুট

প্রকাশের সময় : ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬