
আড্ডা আন্ত হাউজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আগামীকাল ১৩ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সেরা দুই দল ‘একতা হাউজ’ এবং ‘নবারুন হাউজ’। আগামীকাল দুপুর ২টায় আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ম্যাচটি শুরু হবে।
পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এই দুই দল।
আগামীকালের এই হাড্ডাহাড্ডি লড়াই শেষে কার মাথায় ওঠে ২০২৬ সালের শ্রেষ্ঠত্বের মুকুট তা দেখতে প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা।

নিজস্ব প্রতিবেদক 

























