
বাংলাদেশের সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ১ হাজার উন্নতমানের ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান।
রবিবার (২১ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন পাকিস্তানের এই ক্রীড়াসামগ্রী উপহারের উদ্যোগকে স্বাগত ও প্রশংসা জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন।

নিজস্ব প্রতিবেদক 




















