, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়া অফিসার্স ক্লাবে আর্জেন্টিনা সমর্থকদের একচেটিয়া আধিপত্য

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৫২ পড়া হয়েছে

ফিফা ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ। আর সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই সরকারি কর্মকর্তারাও। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে দেখা গেল এক দারুণ দৃশ্য। খেলায় সরকারি কর্মকর্তাদের মাঝে আর্জেন্টিনার সমর্থকদের একচেটিয়া আধিপত্য লক্ষ্য করা গেছে।

​খেলার সময় অফিসার্স ক্লাবের হলরুমে জড়ো হন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সেখানে দেখা যায়, উপস্থিত কর্মকর্তাদের সিংহভাগই আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি পরে প্রিয় দলকে সমর্থন দিচ্ছেন।

​আর্জেন্টাইন সমর্থকদের এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। প্রিয় দলের প্রতিটি আক্রমণ আর পাস উপভোগ করার পাশাপাশি কর্মকর্তাদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, অফিসার্স ক্লাবের গোলটেবিলে বসে কর্মকর্তারা খেলা উপভোগ করছেন। ছবিতে অধিকাংশ কর্মকর্তার গায়েই শোভা পাচ্ছিল আর্জেন্টিনার জার্সি। কর্মকর্তাদের এমন ফুটবলপ্রেম এবং উৎসবমুখর উপস্থিতি পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়া অফিসার্স ক্লাবে আর্জেন্টিনা সমর্থকদের একচেটিয়া আধিপত্য

প্রকাশের সময় : ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬