, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন ও প্রতিস্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

​সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের সার্বিক পর্যালোচনা করা হয় এবং তা আধুনিকায়নের জন্য বিশ্বের বিভিন্ন উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেমের ওপর একটি বিস্তারিত টেকনিক্যাল প্রেজেন্টেশন প্রদান করা হয়।

​গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার সার্বিক চিত্র তুলে ধরা হয়।

​

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত নানা বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদ ভবনের নির্দিষ্ট কাঠামোর সঙ্গে সর্বোচ্চ সামঞ্জস্য রেখে কীভাবে নিখুঁত অডিও নিশ্চিত করা যায়, সে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

​

সভায় উপস্থিত অতিথিবৃন্দ উপস্থাপিত প্রস্তাবনাগুলোর ওপর নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং দ্রুত ও দক্ষতার সাথে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬