, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সাথে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ, হংকং, চীন ও মালয়েশিয়ার মধ্যে আবাসন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং নির্মাণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষে একটি যৌথ প্রতিনিধিদল গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

​আজ ২৭ জুলাই (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বাংলাদেশের আবাসন ও গণপূর্ত খাতে সরকার কর্তৃক গৃহীত ও চলমান উন্নয়ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের আবাসন ও অবকাঠামো খাতের উন্নয়নকে আরও গতিশীল করতে আমরা বদ্ধপরিকর। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নির্মাণ পদ্ধতি এবং টেকসই অবকাঠামো গঠনে হংকং, চীন ও মালয়েশিয়ার সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতাকে আমরা কাজে লাগাতে চাই।” মন্ত্রী আরও উল্লেখ করেন যে, পারস্পরিক জ্ঞান-বিনিময় ও কারিগরি সহযোগিতা জোরদার হলে এই খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

​সাক্ষাৎকালে হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামো এবং আবাসন খাতের দ্রুত বিকাশ ও অর্থনৈতিক সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তারা এসব খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের ক্ষেত্রে গভীর আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন মেয়াদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং টেকসই নগর পরিকল্পনায় অংশীদারিত্ব আরও সম্প্রসারণের ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিরা।

​সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আগামীতে একসাথে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সাথে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬