, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সাথে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। আজ ২৮ জুলাই মঙ্গলবার (মন্ত্রণালয়ে) মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও খাতের সামগ্রিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

​আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সুসংহত সমন্বয় ও কার্যকর সহযোগিতা বজায় রাখা জরুরি।

​এ সময় ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা গৃহায়ন ও গণপূর্ত খাতের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং পেশাগত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। মন্ত্রী অত্যন্ত মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং জনকল্যাণমুখী ও যৌক্তিক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

​আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকের শেষে উভয় পক্ষই ভবিষ্যতেও এ ধরনের পারস্পরিক সহযোগিতা, মতবিনিময় ও সমন্বয় বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬