, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক আড্ডা বাজার শাখার ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পেলেন তোফাজ্জল হোসেন

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৮৪২ পড়া হয়েছে

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBAC) ব্যাংক পিএলসি-এর কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার শাখার জুন ২০২৬ মাসের ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ (Best Performance Award, June-2026) অর্জন করেছেন ব্যাংকের এফইও এবং ব্রাঞ্চ অপারেশনস (FEO & Branch Operations) কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন (সাকিব)।

​ব্যাংকিং সেবায় অনন্য সাধারণ অবদান, কর্মদক্ষতা ও গ্রাহক সেবায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক (ক্রোস্ট) প্রদানের মাধ্যমে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।

​এই অনন্য অর্জনে এক অনুভূতি প্রকাশ করে মো. তোফাজ্জল হোসেন মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এসবিএসি ব্যাংক পিএলসি আড্ডা বাজার শাখার জুন ২০২৬ মাসের বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছি। এই স্বীকৃতি আমার জন্য শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যতে আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার এক নতুন প্রেরণা।”

​তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে যাঁদের দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে, আমার সম্মানিত শাখা ব্যবস্থাপক, প্রিয় সহকর্মীবৃন্দ এবং সর্বোপরি আমার সম্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। প্রতিটি স্বীকৃতি আমাকে আরও বিনয়ী করে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।”

​সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ভবিষ্যতেও প্রতিষ্ঠানের আস্থা ও সুনাম অক্ষুণ্ন রেখে যেন আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​এদিকে, মো. তোফাজ্জল হোসেনের এই গৌরবময় অর্জনে আড্ডা বাজার শাখার সহকর্মীবৃন্দ এবং স্থানীয় গ্রাহক ও সুধীমহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

এসবিএসি ব্যাংক আড্ডা বাজার শাখার ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পেলেন তোফাজ্জল হোসেন

প্রকাশের সময় : ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬