সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBAC) ব্যাংক পিএলসি-এর কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার শাখার জুন ২০২৬ মাসের 'বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড' (Best Performance Award, June-2026) অর্জন করেছেন ব্যাংকের এফইও এবং ব্রাঞ্চ অপারেশনস (FEO & Branch Operations) কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন (সাকিব)।
ব্যাংকিং সেবায় অনন্য সাধারণ অবদান, কর্মদক্ষতা ও গ্রাহক সেবায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক (ক্রোস্ট) প্রদানের মাধ্যমে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।
এই অনন্য অর্জনে এক অনুভূতি প্রকাশ করে মো. তোফাজ্জল হোসেন মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এসবিএসি ব্যাংক পিএলসি আড্ডা বাজার শাখার জুন ২০২৬ মাসের বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছি। এই স্বীকৃতি আমার জন্য শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যতে আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার এক নতুন প্রেরণা।”
তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে যাঁদের দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে, আমার সম্মানিত শাখা ব্যবস্থাপক, প্রিয় সহকর্মীবৃন্দ এবং সর্বোপরি আমার সম্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। প্রতিটি স্বীকৃতি আমাকে আরও বিনয়ী করে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।”

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ভবিষ্যতেও প্রতিষ্ঠানের আস্থা ও সুনাম অক্ষুণ্ন রেখে যেন আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, মো. তোফাজ্জল হোসেনের এই গৌরবময় অর্জনে আড্ডা বাজার শাখার সহকর্মীবৃন্দ এবং স্থানীয় গ্রাহক ও সুধীমহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।