
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক এবং বরুড়া উপজেলার কৃতি সন্তান ড. মুহাম্মদ আমান উল্লাহ বিশ্ববিদ্যালয়টির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।
তিনি একাধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বরুড়া ছাত্রকল্যাণ সমিতি, চবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ড. আমান উল্লাহর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে বরুড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, প্রজ্ঞা, মেধা ও দক্ষতার ছোঁয়ায় আলাওল হলের শিক্ষাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাঁর নতুন নেতৃত্বে হলের আবাসিক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের ব্যাপ্তি বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদার হবে। একই সাথে আলাওল হলের অবকাঠামোগত ও প্রশাসনিক কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার ঘটবে বলে সংগঠনের সদস্যরা প্রত্যাশা ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ড. মুহাম্মদ আমান উল্লাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মেয়াদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক 















