, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার

বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন

কুমিল্লার বরুড়া উপজেলার বড় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিশাত (৮) অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে রাজধানীর শ্যামলী হৃদয় জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। স্কুলের সামনে কোনো গতিরোধক (স্পিডব্রেকার) না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

​আজ সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে স্কুলের সামনের রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার সময় স্কুলের সামনের রাস্তা পার হতে গিয়ে একটি বেপরোয়া অটোরিকশা নিশাতকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে ঢাকায় নিয়ে যান। বর্তমানে রাজধানীর শ্যামলী হৃদয় জেনারেল হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে। তার অবস্থা অত্যন্ত শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

​এ ঘটনায় শিশু নিশাতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে ফুটফুটে শিশুটির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি স্কুলের সামনে দ্রুত গতিরোধক নির্মাণ এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে