, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কচুয়ায় পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পূর্ব মনপুরা সংগঠনের কার্যালয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করেন কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটালের পরিচালক মোঃ মহিন উদ্দিন। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপকৃত হন। এসময় পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, প্রধান নির্বাহী পরিচালক মাওলানা মোঃ রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, কোষাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির,আল আমিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা.মনিরুজ্জামান মহাসিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ করতে ছিলেন।

সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জানান, কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতালের পরিচালক মহিন উদ্দিনের সহযোগিতায়  এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষ করে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল চিকিৎসা সেবা পরামর্শ দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে নিম্নআয়ের ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।

কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ মহিন উদ্দিন জানান,পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের এলাকায় জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এই সংগঠনটি প্রতি বছরে  বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পাশাপাশি এই মানবিক আয়োজন করে থাকেন।

উল্লেখ্য, পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠন  সমাজ কল্যাণে দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

কচুয়ায় পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬