, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় ৭৩ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৩৬২ পড়া হয়েছে

সারাদেশের মতো কুমিল্লার বরুড়া উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রোববার (২৮শে জুন) থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। উপজেলার ১২ থেকে ৫৬ মাস বয়সী মোট ৭৩ হাজার ২০০ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

​সকালে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক বিশেষ কর্মসূচীর মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (IEDCR) উপ-পরিচালক ডাক্তার রত্না দাশ, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ সাজেদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

​উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমান জানান, উপজেলার কোনো শিশুই যেন এই পুষ্টি সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে। তিনি সকল অভিভাবককে তাদের ১২ থেকে ৫৬ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

​স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দিনব্যাপী উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় ৭৩ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশের সময় : ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬