, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয়ে এক ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি (লেইস) প্রকল্পের আওতায় গতকাল ২৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার বিদ্যালয়ের আঙিনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​’সবুজে গড়বো দেশ, সুন্দর ভবিষ্যৎ, বৃক্ষরোপণে অংশ নিবে সবার অর্জিত…’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

​কর্মসূচি শেষে বিদ্যালয়ের আঙিনার বিভিন্ন স্থানে ফলদ, বনজ এবং বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬