, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদ স্মরণে স্মৃতির পাতায় লেখা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন  বরুড়ায় বাকবিতণ্ডার পর অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয়ে এক ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি (লেইস) প্রকল্পের আওতায় গতকাল ২৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার বিদ্যালয়ের আঙিনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​’সবুজে গড়বো দেশ, সুন্দর ভবিষ্যৎ, বৃক্ষরোপণে অংশ নিবে সবার অর্জিত…’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

​কর্মসূচি শেষে বিদ্যালয়ের আঙিনার বিভিন্ন স্থানে ফলদ, বনজ এবং বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।

বরুড়ায় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদ স্মরণে স্মৃতির পাতায় লেখা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন 

জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬