, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৫৩ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী হরিশপুরা কামাল হোসেন কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ জুন (রবিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে হরিশপুরা কামাল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ।

​এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, এডভোকেট হুমায়ুন কবির সবুজ প্রমুখ।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সততা ও নিষ্ঠার সাথে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

​বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে কলেজের স্মৃতি চারণ করে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬