
চট্টগ্রাম যুব প্রশিক্ষণ কেন্দ্রে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। আজ ২৮ জুন (রোববার) কেন্দ্রের নিজস্ব খেলার মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। টুর্নামেন্টে ফাইনালে ভিক্টোরিয়ান্স-কে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ‘চিটাগং কিং’।
প্রশিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। কেন্দ্রের প্রশিক্ষণরত যুবকদের মোট ৫টি দলে বিভক্ত করে নকআউট ভিত্তিতে খেলাগুলো পরিচালিত হয়।
গ্রুপ পর্ব ও সেমিফাইনালের তুমুল লড়াই শেষে পয়েন্ট টেবিল ও পারফরম্যান্সের ভিত্তিতে ফাইনালের টিকিট কাটে ‘ভিক্টোরিয়ান্স’ এবং ‘চিটাগং কিং’।
ফাইনাল ম্যাচে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভিক্টোরিয়ান্স-কে পরাজিত করে বিজয়ী উল্লাসে মাতে চিটাগং কিং।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, যুবকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে এমন ক্রীড়া আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। মাঠজুড়ে উপস্থিত অনান্য প্রশিক্ষার্থী ও দর্শকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

মহিন খন্দকার, চট্টগ্রাম 
























