
কুমিল্লার বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে দ্রুত ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বরুড়ার সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ ও উদ্বেগের ছায়া নেমে আসে।
এদিকে মহান রাব্বুল আলামিনের নিকট তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করেছেন তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং বরুড়াবাসী। শামসুল হক সর্দারের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও বরুড়ার সর্বস্তরের জনসাধারণের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।
একজন বীর মুক্তিযোদ্ধা এবং সদালাপী সমাজসেবক হিসেবে বরুড়ার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।

মোঃ সবুজ হোসেন 























