, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার আইসিইউতে

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৬২ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে দ্রুত ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন।

​বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বরুড়ার সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ ও উদ্বেগের ছায়া নেমে আসে।

​এদিকে মহান রাব্বুল আলামিনের নিকট তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করেছেন তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং বরুড়াবাসী। শামসুল হক সর্দারের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও বরুড়ার সর্বস্তরের জনসাধারণের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।

​একজন বীর মুক্তিযোদ্ধা এবং সদালাপী সমাজসেবক হিসেবে বরুড়ার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার আইসিইউতে

প্রকাশের সময় : ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬