, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ভিক্টোরিয়া কলেজে বরুড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীন বরণ ও কৃতি সংবর্ধনা

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১১৮ পড়া হয়েছে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজস্থ বরুড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের “নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬” জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

​সংগঠনের সভাপতি মো. মোমরেজ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

​বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান এবং কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক কাজী মহিন উদ্দিনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সাঈদ ও ফয়সাল মাহমুদ।

​অনুষ্ঠানে নবীনদের ফুলেল শুভেচ্ছা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বরুড়া উপজেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

ভিক্টোরিয়া কলেজে বরুড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীন বরণ ও কৃতি সংবর্ধনা

প্রকাশের সময় : ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬