, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বেনাপোল দিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা, সঙ্গী হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন প্রবীণ ভারতীয় সাংবাদিক এবং প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। তাঁর দাবি অনুযায়ী, শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন এবং পরবর্তীতে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবেন।

রোববার (১২ জুলাই) এক বিশেষ সূত্রে এই তথ্য জানা গেছে।

গৌতম লাহিড়ীর বরাত দিয়ে জানানো হয়, শেখ হাসিনার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশেষ করে এই সফরটি কভার করতে তাঁর সঙ্গে যুক্ত থাকবেন আন্তর্জাতিক গণমাধ্যমের একঝাঁক প্রতিনিধি।

দাবি করা হয়েছে, শেখ হাসিনার ঢাকা সফরের সময় কোন কোন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাঁর সঙ্গী হবে, সে বিষয়ে ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী বহু গণমাধ্যম এই সফরটি সরাসরি কভার করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

গৌতম লাহিড়ী একটি টকশোতে সাক্ষাৎকারে বলেন “আগামী ডিসেম্বরে বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। তিনি পদ্মা সেতু হয়ে সড়কপথে ঢাকায় প্রবেশ করবেন। এই ঐতিহাসিক সফরটি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি বড় প্রতিনিধিদল তাঁর সাথে থাকবে।”

শেখ হাসিনার দেশে ফেরার এই খবরটি সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর তাঁর দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও, এই প্রথম কোনো সুনির্দিষ্ট রুট ও আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতির বিষয়টি প্রকাশ্যে এলো।

তবে আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা বা ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ডিসেম্বরের এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বেনাপোল দিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা, সঙ্গী হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম

প্রকাশের সময় : ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬