
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সমাজ সেবক ও শিক্ষানুরাগী মফিজ তালুকদারকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। আজ ২১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় আড্ডা বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মফিজ তালুকদারের পরিবার দাবি করেছে, তিনি একজন সামাজিক ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অভিযোগ ছিল না।

বরুড়া প্রতিনিধি 















