, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​বরুড়ায় বিশেষ অভিযানে রাজনৈতিক নেতাসহ আদালতে ৫ আসামি, ১৮ কিশোরকে শুধরে নেওয়ার সুযোগ

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০২ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযান চালিয়ে ২৩ জন কিশোরকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৮ জন কিশোরকে মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জনকে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​আজ (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বরুড়া থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ২ জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— ৫নং ঝলম ইউনিয়নের বিলপুকুরিয়া এলাকার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাকিব হাসান (২৭) এবং একই এলাকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াছ (৩৫)।

​তাছাড়া ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাহীন (গ্রাম: ধনিশ্বর) এবং সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহেল মিয়াকে (৩০) (গ্রাম: খলারপাড়) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

​পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মেহেদী হাসান টিটু (৩৪) (গ্রাম: ফলকামুড়ি, ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউপি) নামে অপর এক আসামীকে সোপর্দ করা হয়েছে আদালতের কাছে।

​বরুড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

​বরুড়ায় বিশেষ অভিযানে রাজনৈতিক নেতাসহ আদালতে ৫ আসামি, ১৮ কিশোরকে শুধরে নেওয়ার সুযোগ

প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬