, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের ১ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত

বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ-এর ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে আগামী ১ (এক) বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

​সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিত এই নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমান ক্লিনটন সরকার (বিপ্লব) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমান অন্তর চন্দ্র দাস।

​সংগঠনের নবনির্বাচিত সভাপতি শ্রীমান ক্লিনটন সরকার (বিপ্লব) কুমিল্লার বরুড়া উপজেলার মধ্যলক্ষীপুর গ্রামের সন্তান (পিতা: শ্রীমান দিলীপ চন্দ্র সরকার)। অন্যদিকে, একই গ্রামের সন্তান শ্রীমান অন্তর চন্দ্র দাস (পিতা: শ্রীমান দুলাল চন্দ্র দাস) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

​নবগঠিত কমিটির দায়িত্বশীলরা জানান, প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালনায় আগামী ১ বছর এই পূর্ণাঙ্গ কমিটি কাজ করে যাবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৪ সদস্যের সবাই সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ব্যক্ত করেছেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের ১ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত

প্রকাশের সময় : ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬