বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ-এর ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে আগামী ১ (এক) বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিত এই নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমান ক্লিনটন সরকার (বিপ্লব) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমান অন্তর চন্দ্র দাস।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি শ্রীমান ক্লিনটন সরকার (বিপ্লব) কুমিল্লার বরুড়া উপজেলার মধ্যলক্ষীপুর গ্রামের সন্তান (পিতা: শ্রীমান দিলীপ চন্দ্র সরকার)। অন্যদিকে, একই গ্রামের সন্তান শ্রীমান অন্তর চন্দ্র দাস (পিতা: শ্রীমান দুলাল চন্দ্র দাস) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা জানান, প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালনায় আগামী ১ বছর এই পূর্ণাঙ্গ কমিটি কাজ করে যাবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৪ সদস্যের সবাই সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ব্যক্ত করেছেন।